বিক্রি
বারকোড স্ক্যান করে বা নাম লিখে পণ্য তুলুন। নগদ, আংশিক বা বাকিতে বিক্রি, সাথে ইনভয়েস প্রিন্ট।
বিক্রি, স্টক, কেনাকাটা, বাকি ও কিস্তি, খরচ, SMS আর রিপোর্ট — আলাদা আলাদা খাতার বদলে একটাই সফটওয়্যার, বাংলায়।
কাউন্টার, গুদাম আর হিসাবের খাতা — এক জায়গায়
মালিক, ম্যানেজার আর ক্যাশিয়ার — সবাই একই হিসাব দেখেন, যার যতটুকু দরকার।
বারকোড স্ক্যান করে বা নাম লিখে পণ্য তুলুন। নগদ, আংশিক বা বাকিতে বিক্রি, সাথে ইনভয়েস প্রিন্ট।
পণ্য, ক্যাটাগরি, ব্র্যান্ড আর ইউনিট। স্টক কমলে জানা যায়; শাখা থেকে শাখায় স্টক পাঠানো যায়।
কিস্তির তারিখ ধরে সূচি, জামিনদারের তথ্য, আর আজ ও আগামীকাল কার কিস্তি তার তালিকা।
কোন সাপ্লায়ারের কাছ থেকে কী কিনলেন, কত দিলেন, কত বাকি — সব লেখা থাকে।
বিক্রির পর গ্রাহককে SMS। বাকি আর কিস্তির তারিখ মনে করিয়ে দেওয়ার SMS, চালু করলে নিজে থেকে যায়।
লাভ-ক্ষতি, বিক্রি, কেনাকাটা, স্টক আর খরচের রিপোর্ট — তারিখ ধরে, প্রিন্ট করার মতো।
সকালে ড্যাশবোর্ড খুললেই দিনের ছবি পরিষ্কার।
দোকানের ধরন বাছলেই মেনু, ড্যাশবোর্ড আর স্টকের হিসাব সেভাবে সাজানো থাকে।
খুচরা বিক্রি, পরিমাণ ধরে স্টকের হিসাব।
ওষুধ, ব্যাচ আর মেয়াদ ধরে স্টক।
প্রতিটি সেটের IMEI ধরে কেনা ও বিক্রি।
সিরিয়াল নম্বর ধরে পণ্যের হিসাব।
প্রতিদিনের যে সমস্যাগুলো সময় নষ্ট করে, সেগুলোর সোজা সমাধান।
ছোট ছোট সুবিধা, যেগুলো প্রতিদিন সময় বাঁচায়।
স্ক্যান করলেই পণ্য বিলে উঠে যায়।
যেটা মনে আছে সেটা দিয়েই পণ্য বের হয়।
যত টাকা দিলেন তত জমা, বাকিটা গ্রাহকের নামে থাকে।
বিক্রি মাঝপথে রেখে পরের গ্রাহক ধরুন।
ইনভয়েস আর বারকোড লেবেল।
মালিক, ম্যানেজার আর ক্যাশিয়ারের আলাদা অনুমতি।
দিনের টুকিটাকি লিখে রাখুন, ছবি বা PDF সহ।
প্রতিটি শাখার বিক্রি আর স্টক আলাদা, হিসাব এক জায়গায়।
দোকান চালাতে যা লাগে, এক জায়গায়।
এখানকার দোকান যেভাবে চলে, সফটওয়্যারও সেভাবে চলে।
আপনার দোকানের তথ্য আর টাকার হিসাব যেন শুধু আপনারই থাকে।
এক দোকানের তথ্য আরেক দোকান কোনোভাবেই দেখতে পায় না।
কে কখন কী করলেন, লেখা থাকে।
যার যতটুকু কাজ, সে ততটুকুই দেখতে ও করতে পারে।
সব যোগাযোগ HTTPS-এ।
চাইলে পাসওয়ার্ডের পরে আরেক ধাপ যাচাই চালু করা যায়।
ডাটাবেসের ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা আছে।
কোনো ইনস্টলেশন বা সার্ভার লাগে না।
ফোন বা হোয়াটসঅ্যাপে জানান, আমরা আপনার দোকানের অ্যাকাউন্ট খুলে দিই। প্রথম ১৫ দিন ফ্রি।
পণ্য, দাম আর শুরুর স্টক যোগ করুন।
POS স্ক্রিন খুলে বিক্রি করুন, ইনভয়েস দিন।
সোজা হিসাব: শাখাপ্রতি মাসিক বিল, সাথে একবারের সেটআপ ফি।
৳ ৫০০ / মাস · প্রতি শাখা
সেটআপ ফি, একবারই (ট্রায়ালের পরে) ৳ ৫,০০০
আপনার দোকানের মতো করে সফটওয়্যারটা চালিয়ে দেখানো হবে। প্রশ্নের উত্তর বাংলায়, ফোনে।
না। ব্রাউজারে চলে; মোবাইল, ট্যাব বা কম্পিউটার যেকোনোটায়।
প্রতি শাখা মাসে ৳৫০০ — ব্যবহারকারী, পণ্য আর বিক্রির সংখ্যায় কোনো সীমা নেই। চালু করার সময় একবার ৳৫,০০০ সেটআপ ফি। SMS আলাদা।
আছে, ১৫ দিন। ফোন বা হোয়াটসঅ্যাপে জানালে আমরা আপনার দোকানের অ্যাকাউন্ট খুলে দিই। পছন্দ হলে তবেই সেটআপ ফি আর মাসিক বিল।
সফটওয়্যার আপনার দোকানের মতো সাজিয়ে দেওয়া, মালিক ও কর্মচারীদের শেখানো, আর পণ্য তোলায় সাহায্য। গাইবান্ধার ভেতরে হলে দোকানে এসে বসিয়ে দিই। একবারই দিতে হয়, ট্রায়ালের পরে।
সাধারণ দোকান, ফার্মেসি, মোবাইলের দোকান আর কম্পিউটারের দোকান। মুদি, কাপড়, হার্ডওয়্যার বা কসমেটিকসের দোকান "সাধারণ দোকান" হিসেবে চলে; সাইজ ও রং আলাদা করে রাখা যায়। ধরন বাছলে মেনু আর স্টকের হিসাব সেভাবে সাজানো থাকে। রেস্টুরেন্টের জন্য এখনো উপযোগী নয়।
স্ক্যানার থাকলে স্ক্যান করে বিক্রি করা যায়। না থাকলে পণ্যের নাম বা SKU লিখেও বিক্রি করা যায়।
কম্পিউটারে যে প্রিন্টার চলে সেটাতেই ছাপা যায় — ৮০ বা ৫৮ মি.মি. থার্মাল রসিদ, কিংবা A4। বারকোড লেবেল শিটে বা রোলে ছাপা যায়। যেকোনো USB বারকোড স্ক্যানার চলে। স্ক্যানার বা প্রিন্টার চাইলে আমরাই দিই; দামের জন্য ফোন করুন।
হ্যাঁ। বিক্রি, গ্রাহক যোগ করা আর ড্যাশবোর্ড — মোবাইলের স্ক্রিনে মানিয়ে যায়। Play Store-এ আলাদা অ্যাপ নেই; ফোনের ব্রাউজারেই চলে।
না, ইন্টারনেট লাগে। মোবাইল ডাটাতেও চলে।
চলবে। ব্যবহারকারী, পণ্য আর বিক্রির সংখ্যায় কোনো সীমা নেই। প্রতিটি শাখার জন্য মাসে ৳৫০০। প্রত্যেক ব্যবহারকারীর অনুমতি আলাদা করে দেওয়া যায়।
একটা একটা করে যোগ করা যায়, আবার এক্সেল ফাইল থেকে অনেক পণ্য একসাথে আমদানিও করা যায় — শুরুর স্টকসহ। গ্রাহক আর সাপ্লায়ারের তালিকাও এক্সেল থেকে আনা যায়। কার কাছে আগের কত বাকি, তা গ্রাহক ধরে লিখে দিতে হয়।
বাকি টাকা গ্রাহকের নামে জমা হয়। গ্রাহকের লেজারে প্রতিটি বিক্রি আর পেমেন্ট লেখা থাকে; পরে টাকা নিলে বাকি কমে যায়।
যায়। কিস্তির তারিখ আর অঙ্ক দিয়ে সূচি তৈরি হয়, সাথে এক বা একাধিক জামিনদারের তথ্য রাখা যায়। কার কিস্তি আজ, কার আগামীকাল, ড্যাশবোর্ডে দেখা যায়।
নতুন তারিখ লিখে রাখা যায়। তখন সেই কিস্তি আজকের তালিকা থেকে সরে যায় আর নতুন তারিখে আবার আসে।
সেটিংসে চালু করলে নির্ধারিত তারিখে নিজে থেকে যায়। কোন SMS যাবে আর কী লেখা থাকবে, আপনি ঠিক করেন। SMS আলাদা করে কিনতে হয়।
সফটওয়্যারের ভেতর থেকেই কেনা যায়, কমপক্ষে ৫০০টা: ৫০০–২,০০০টা প্রতিটি ০.৪০ টাকা, ২,০০১–৫,০০০টা ০.৩৫ টাকা, ৫,০০১-এর বেশি ০.৩০ টাকা। যেমন ৫০০ SMS ৳২০০, ৫,০০০ SMS ৳১,৭৫০।
কেনার সময় প্রতিটি ইউনিটের নম্বর তোলা হয়, বিক্রির সময় কোন ইউনিটটা গেল সেটা লেখা থাকে। পরে নম্বর দিয়ে খুঁজলেই কেনা আর বিক্রির তথ্য পাওয়া যায়।
যায়। ওষুধ ব্যাচ আর মেয়াদ ধরে স্টকে ওঠে, আর মেয়াদের আলাদা তালিকা থাকে।
যায়। ইনভয়েস লেআউটে দোকানের নাম, লোগো আর কী কী তথ্য থাকবে তা সাজিয়ে নেওয়া যায়।
যায়। পণ্য বেছে নিয়ে বারকোড লেবেল প্রিন্ট করা যায়।
যায়। নগদ, কার্ড, চেক, ব্যাংকের পাশাপাশি বিকাশ বা নগদ নামে নিজের মতো পেমেন্ট পদ্ধতি যোগ করা যায়, আর কোন পদ্ধতিতে কত এল তা হিসাবে থাকে। সফটওয়্যার নিজে গ্রাহকের কাছ থেকে অনলাইনে টাকা নেয় না।
ট্যাক্সের হার ঠিক করে দিলে বিলে ভ্যাট যোগ হয় আর ইনভয়েসে দেখায়। মূসক ফরমের চালান এখনো নেই।
না, যদি আপনি না চান। প্রত্যেকের রোল অনুযায়ী ঠিক করে দেওয়া যায় কে কী দেখবে আর কী করতে পারবে।
ক্যাশ রেজিস্টার খুলে দিন শুরু করুন, শেষে বন্ধ করুন। দিনে কত নগদ এল তা রেজিস্টারের হিসাবে দেখা যায়।
যায়। লাভ-ক্ষতির রিপোর্ট তারিখ ধরে দেখা যায়।
যায়। ভাড়া, বিল, বেতনের মতো খরচ ক্যাটাগরি ধরে লেখা যায়, আর খরচের রিপোর্টে একসাথে দেখা যায়।
না। প্রতিটি দোকানের তথ্য আলাদা থাকে, এক দোকান আরেক দোকানের কিছুই দেখতে পায় না।
বিল মাসে মাসে, আগাম। বিকাশ, নগদ বা কার্ডে অনলাইনে দেওয়া যায়।
মেয়াদ পেরোলে নতুন বিক্রি বা নতুন এন্ট্রি বন্ধ থাকে। আগের কোনো তথ্য মোছা হয় না; বিল দিলেই আবার চালু।
কোনো চুক্তি নেই। মাসে মাসে বিল, যেকোনো সময় বন্ধ করা যায়।
পারবেন। পণ্য, গ্রাহক, বিক্রি আর রিপোর্টের তালিকা নিজেই এক্সেল, CSV বা PDF আকারে নামিয়ে নেওয়া যায়।
ফোনে, ভিডিও কলে স্ক্রিন দেখিয়ে, আর শেখার ভিডিও দিয়ে। গাইবান্ধার ভেতরে হলে দোকানে এসে শিখিয়ে দিই।
যেকোনো সময় মেসেজ করে রাখুন, উত্তর দেওয়া হয়। ফোন ও হোয়াটসঅ্যাপ: ০১৭৩৩৩৫৬২০১। ইমেইল: jobsolverbd@gmail.com।