Bindu POS দোকান ও ব্যবসা ব্যবস্থাপনা
বাংলাদেশের দোকান ও ব্যবসার জন্য

আপনার দোকান চলুক গুছিয়ে — বিক্রি থেকে বাকির হিসাব, সব এক জায়গায়।

বিক্রি, স্টক, কেনাকাটা, বাকি ও কিস্তি, খরচ, SMS আর রিপোর্ট — আলাদা আলাদা খাতার বদলে একটাই সফটওয়্যার, বাংলায়।

  • মোবাইল, ট্যাব ও কম্পিউটারে চলে
  • বাংলা ও ইংরেজি দুই ভাষায়
  • কিছু ইনস্টল করতে হয় না
  • বারকোড স্ক্যান করে বিক্রি
৪ধরনের দোকানের জন্য সাজানো
৩ভাবে বিক্রি: নগদ, আংশিক, বাকি
২ভাষা: বাংলা ও ইংরেজি
১সফটওয়্যারে দোকানের সব হিসাব

কাউন্টার, গুদাম আর হিসাবের খাতা — এক জায়গায়

এক সফটওয়্যার

দোকানের প্রতিটি কাজ, এক জায়গায়

মালিক, ম্যানেজার আর ক্যাশিয়ার — সবাই একই হিসাব দেখেন, যার যতটুকু দরকার।

বিক্রি

বারকোড স্ক্যান করে বা নাম লিখে পণ্য তুলুন। নগদ, আংশিক বা বাকিতে বিক্রি, সাথে ইনভয়েস প্রিন্ট।

পণ্য ও স্টক

পণ্য, ক্যাটাগরি, ব্র্যান্ড আর ইউনিট। স্টক কমলে জানা যায়; শাখা থেকে শাখায় স্টক পাঠানো যায়।

বাকি ও কিস্তি

কিস্তির তারিখ ধরে সূচি, জামিনদারের তথ্য, আর আজ ও আগামীকাল কার কিস্তি তার তালিকা।

কেনাকাটা ও সাপ্লায়ার

কোন সাপ্লায়ারের কাছ থেকে কী কিনলেন, কত দিলেন, কত বাকি — সব লেখা থাকে।

SMS

বিক্রির পর গ্রাহককে SMS। বাকি আর কিস্তির তারিখ মনে করিয়ে দেওয়ার SMS, চালু করলে নিজে থেকে যায়।

রিপোর্ট

লাভ-ক্ষতি, বিক্রি, কেনাকাটা, স্টক আর খরচের রিপোর্ট — তারিখ ধরে, প্রিন্ট করার মতো।

ড্যাশবোর্ড

পুরো দোকান এক স্ক্রিনে

সকালে ড্যাশবোর্ড খুললেই দিনের ছবি পরিষ্কার।

  • আজ কত বিক্রি, কত বাকিবিক্রি, কেনাকাটা আর খরচের অঙ্ক, এক নজরে।
  • আজ ও আগামীকাল কার কিস্তিগ্রাহকের নাম আর মোবাইল নম্বরসহ তালিকা; নম্বরে চাপলেই ফোন যায়।
  • কোন কিস্তি পেরিয়ে গেছেমেয়াদ পেরোনো বাকির আলাদা তালিকা, যাতে কিছু চোখ না এড়ায়।
লগইন করুন
কাদের জন্য

যে ধরনের দোকান, সেভাবেই সাজানো

দোকানের ধরন বাছলেই মেনু, ড্যাশবোর্ড আর স্টকের হিসাব সেভাবে সাজানো থাকে।

সাধারণ দোকান

খুচরা বিক্রি, পরিমাণ ধরে স্টকের হিসাব।

ফার্মেসি

ওষুধ, ব্যাচ আর মেয়াদ ধরে স্টক।

মোবাইলের দোকান

প্রতিটি সেটের IMEI ধরে কেনা ও বিক্রি।

কম্পিউটারের দোকান

সিরিয়াল নম্বর ধরে পণ্যের হিসাব।

আগে ও পরে

খাতা-কলম আর মুখস্থ হিসাবের ঝামেলা শেষ

প্রতিদিনের যে সমস্যাগুলো সময় নষ্ট করে, সেগুলোর সোজা সমাধান।

আগেকার কাছে কত বাকি, খাতা ঘেঁটে বের করতে হয়
এখনগ্রাহক ধরে বাকির তালিকা তৈরি থাকে
আগেকিস্তির তারিখ মনে রাখতে হয়
এখনআজ ও আগামীকালের কিস্তির তালিকা ড্যাশবোর্ডে, চাইলে SMS যায়
আগেকোন সেটটা কার কাছে বিক্রি হলো মনে থাকে না
এখনIMEI বা সিরিয়াল দিয়ে খুঁজলেই বিক্রির তথ্য
আগেওষুধের মেয়াদ শেষ হয়ে তাকে পড়ে থাকে
এখনব্যাচ আর মেয়াদ ধরে স্টক, মেয়াদের তালিকা আলাদা
আগেদিন শেষে ক্যাশ মেলে না
এখনক্যাশ রেজিস্টার: খোলা, বন্ধ আর দিনের হিসাব
আগেকে কী বদলাল বোঝার উপায় নেই
এখনপ্রতিটা কাজ কার্যক্রম লগে লেখা থাকে
সহজ ব্যবহার

যে কারণে কাজ সহজ হয়

ছোট ছোট সুবিধা, যেগুলো প্রতিদিন সময় বাঁচায়।

বারকোড স্ক্যান

স্ক্যান করলেই পণ্য বিলে উঠে যায়।

নাম, SKU বা সিরিয়ালে খোঁজা

যেটা মনে আছে সেটা দিয়েই পণ্য বের হয়।

আংশিক পেমেন্ট

যত টাকা দিলেন তত জমা, বাকিটা গ্রাহকের নামে থাকে।

ড্রাফট, কোটেশন, সাসপেন্ড

বিক্রি মাঝপথে রেখে পরের গ্রাহক ধরুন।

প্রিন্টের জন্য তৈরি

ইনভয়েস আর বারকোড লেবেল।

যার যা কাজ

মালিক, ম্যানেজার আর ক্যাশিয়ারের আলাদা অনুমতি।

দৈনিক নোটবুক

দিনের টুকিটাকি লিখে রাখুন, ছবি বা PDF সহ।

একাধিক শাখা

প্রতিটি শাখার বিক্রি আর স্টক আলাদা, হিসাব এক জায়গায়।

যা যা আছে

সফটওয়্যারের মডিউল

দোকান চালাতে যা লাগে, এক জায়গায়।

বিক্রি

  • POS স্ক্রিন
  • নগদ, আংশিক ও বাকি বিক্রি
  • ড্রাফট, কোটেশন ও সাসপেন্ড
  • বিক্রি ফেরত
  • ছাড় (ডিসকাউন্ট)
  • ইনভয়েস লেআউট

পণ্য ও স্টক

  • পণ্য, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট
  • ভ্যারিয়েশন (সাইজ, রং)
  • এক্সেল থেকে পণ্য আমদানি
  • বারকোড লেবেল
  • স্টক ট্রান্সফার ও অ্যাডজাস্টমেন্ট
  • ওয়ারেন্টি
  • IMEI ও সিরিয়াল নম্বর
  • ব্যাচ ও মেয়াদ

কেনাকাটা

  • ক্রয়
  • ক্রয় ফেরত
  • পারচেজ অর্ডার
  • সাপ্লায়ারের লেজার

গ্রাহক

  • সাধারণ, খুচরা, কিস্তি ও অনলাইন গ্রাহক
  • গ্রাহক গ্রুপ
  • একাধিক জামিনদার
  • গ্রাহকের লেজার
  • আলাদা দামের গ্রুপ

কিস্তি

  • কিস্তির সূচি
  • কিস্তি পেছানোর ব্যবস্থা
  • আজ, আগামীকাল ও মেয়াদ পেরোনো তালিকা

হিসাব

  • খরচ ও খরচের ক্যাটাগরি
  • পেমেন্ট অ্যাকাউন্ট
  • ক্যাশ রেজিস্টার
  • ট্যাক্স রেট

রিপোর্ট

  • লাভ-ক্ষতি
  • স্টক রিপোর্ট
  • বিক্রি ও ক্রয়ের রিপোর্ট
  • খরচের রিপোর্ট
  • ক্যাশ রেজিস্টার রিপোর্ট
  • বেশি বিক্রি হওয়া পণ্য

যোগাযোগ

  • SMS টেমপ্লেট
  • বাকি ও কিস্তির রিমাইন্ডার
  • বিক্রির পর গ্রাহককে SMS

ব্যবহারকারী

  • রোল ও অনুমতি
  • কার্যক্রম লগ
  • দুই ধাপের লগইন
দেশের জন্য

বাংলাদেশের দোকানের বাস্তবতা মাথায় রেখে তৈরি

এখানকার দোকান যেভাবে চলে, সফটওয়্যারও সেভাবে চলে।

বাংলায়মেনু, ড্যাশবোর্ড আর SMS বাংলায়; চাইলে ইংরেজিতে।
টাকায় হিসাবসব অঙ্ক টাকায়।
বাকির খাতাবাকিতে বিক্রি এখানে নিয়মিত ব্যাপার, তাই বাকির হিসাব সবার আগে।
কিস্তি ও জামিনদারকিস্তিতে বিক্রির সূচি আর জামিনদারের নাম, মোবাইল ও ঠিকানা।
মোবাইল নম্বরে SMSগ্রাহকের মোবাইল নম্বরেই বিক্রি আর বাকির খবর যায়।
মোবাইলেও চলেকাউন্টারে কম্পিউটার, বাইরে থাকলে ফোন।
নিরাপত্তা

দোকানের হিসাব আমানত — নিরাপত্তায় কোনো ছাড় নেই

আপনার দোকানের তথ্য আর টাকার হিসাব যেন শুধু আপনারই থাকে।

প্রতিটি দোকান আলাদা

এক দোকানের তথ্য আরেক দোকান কোনোভাবেই দেখতে পায় না।

কার্যক্রম লগ

কে কখন কী করলেন, লেখা থাকে।

রোলভিত্তিক অনুমতি

যার যতটুকু কাজ, সে ততটুকুই দেখতে ও করতে পারে।

এনক্রিপ্ট করা সংযোগ

সব যোগাযোগ HTTPS-এ।

দুই ধাপের লগইন

চাইলে পাসওয়ার্ডের পরে আরেক ধাপ যাচাই চালু করা যায়।

ব্যাকআপ

ডাটাবেসের ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা আছে।

শুরু করা

শুরু করতে লাগে কয়েক মিনিট

কোনো ইনস্টলেশন বা সার্ভার লাগে না।

  1. ১

    অ্যাকাউন্ট খুলুন

    ফোন বা হোয়াটসঅ্যাপে জানান, আমরা আপনার দোকানের অ্যাকাউন্ট খুলে দিই। প্রথম ১৫ দিন ফ্রি।

  2. ২

    পণ্য তুলুন

    পণ্য, দাম আর শুরুর স্টক যোগ করুন।

  3. ৩

    বিক্রি শুরু করুন

    POS স্ক্রিন খুলে বিক্রি করুন, ইনভয়েস দিন।

মূল্য

প্যাকেজ ও মূল্য

সোজা হিসাব: শাখাপ্রতি মাসিক বিল, সাথে একবারের সেটআপ ফি।

যোগাযোগ

নিজে চোখে দেখে নিন — ফোন করুন, আমরা দেখিয়ে দেব

আপনার দোকানের মতো করে সফটওয়্যারটা চালিয়ে দেখানো হবে। প্রশ্নের উত্তর বাংলায়, ফোনে।

  • আপনার দোকানের ধরন অনুযায়ী দেখানো হবে
  • পণ্য আর গ্রাহকের তথ্য তোলায় সাহায্য
  • প্রশ্নের উত্তর বাংলায়, ফোনে
জিজ্ঞাসা

সচরাচর জিজ্ঞাসা

কিছু ইনস্টল করতে হয়?

না। ব্রাউজারে চলে; মোবাইল, ট্যাব বা কম্পিউটার যেকোনোটায়।

মূল্য কত?

প্রতি শাখা মাসে ৳৫০০ — ব্যবহারকারী, পণ্য আর বিক্রির সংখ্যায় কোনো সীমা নেই। চালু করার সময় একবার ৳৫,০০০ সেটআপ ফি। SMS আলাদা।

ফ্রি ট্রায়াল আছে?

আছে, ১৫ দিন। ফোন বা হোয়াটসঅ্যাপে জানালে আমরা আপনার দোকানের অ্যাকাউন্ট খুলে দিই। পছন্দ হলে তবেই সেটআপ ফি আর মাসিক বিল।

সেটআপ ফিতে কী কী থাকে?

সফটওয়্যার আপনার দোকানের মতো সাজিয়ে দেওয়া, মালিক ও কর্মচারীদের শেখানো, আর পণ্য তোলায় সাহায্য। গাইবান্ধার ভেতরে হলে দোকানে এসে বসিয়ে দিই। একবারই দিতে হয়, ট্রায়ালের পরে।

কোন ধরনের দোকানে চলে?

সাধারণ দোকান, ফার্মেসি, মোবাইলের দোকান আর কম্পিউটারের দোকান। মুদি, কাপড়, হার্ডওয়্যার বা কসমেটিকসের দোকান "সাধারণ দোকান" হিসেবে চলে; সাইজ ও রং আলাদা করে রাখা যায়। ধরন বাছলে মেনু আর স্টকের হিসাব সেভাবে সাজানো থাকে। রেস্টুরেন্টের জন্য এখনো উপযোগী নয়।

বারকোড স্ক্যানার না থাকলে?

স্ক্যানার থাকলে স্ক্যান করে বিক্রি করা যায়। না থাকলে পণ্যের নাম বা SKU লিখেও বিক্রি করা যায়।

কোন প্রিন্টার আর স্ক্যানার লাগবে?

কম্পিউটারে যে প্রিন্টার চলে সেটাতেই ছাপা যায় — ৮০ বা ৫৮ মি.মি. থার্মাল রসিদ, কিংবা A4। বারকোড লেবেল শিটে বা রোলে ছাপা যায়। যেকোনো USB বারকোড স্ক্যানার চলে। স্ক্যানার বা প্রিন্টার চাইলে আমরাই দিই; দামের জন্য ফোন করুন।

মোবাইল থেকে ব্যবহার করা যায়?

হ্যাঁ। বিক্রি, গ্রাহক যোগ করা আর ড্যাশবোর্ড — মোবাইলের স্ক্রিনে মানিয়ে যায়। Play Store-এ আলাদা অ্যাপ নেই; ফোনের ব্রাউজারেই চলে।

ইন্টারনেট না থাকলে চলবে?

না, ইন্টারনেট লাগে। মোবাইল ডাটাতেও চলে।

একাধিক শাখা বা একাধিক ব্যবহারকারী চলবে?

চলবে। ব্যবহারকারী, পণ্য আর বিক্রির সংখ্যায় কোনো সীমা নেই। প্রতিটি শাখার জন্য মাসে ৳৫০০। প্রত্যেক ব্যবহারকারীর অনুমতি আলাদা করে দেওয়া যায়।

পণ্য কীভাবে তুলব?

একটা একটা করে যোগ করা যায়, আবার এক্সেল ফাইল থেকে অনেক পণ্য একসাথে আমদানিও করা যায় — শুরুর স্টকসহ। গ্রাহক আর সাপ্লায়ারের তালিকাও এক্সেল থেকে আনা যায়। কার কাছে আগের কত বাকি, তা গ্রাহক ধরে লিখে দিতে হয়।

বাকিতে বিক্রি করলে হিসাব কীভাবে থাকে?

বাকি টাকা গ্রাহকের নামে জমা হয়। গ্রাহকের লেজারে প্রতিটি বিক্রি আর পেমেন্ট লেখা থাকে; পরে টাকা নিলে বাকি কমে যায়।

কিস্তিতে বিক্রি করা যায়?

যায়। কিস্তির তারিখ আর অঙ্ক দিয়ে সূচি তৈরি হয়, সাথে এক বা একাধিক জামিনদারের তথ্য রাখা যায়। কার কিস্তি আজ, কার আগামীকাল, ড্যাশবোর্ডে দেখা যায়।

গ্রাহক কিস্তির তারিখ পেছাতে চাইলে?

নতুন তারিখ লিখে রাখা যায়। তখন সেই কিস্তি আজকের তালিকা থেকে সরে যায় আর নতুন তারিখে আবার আসে।

বাকি আর কিস্তির SMS কীভাবে যায়?

সেটিংসে চালু করলে নির্ধারিত তারিখে নিজে থেকে যায়। কোন SMS যাবে আর কী লেখা থাকবে, আপনি ঠিক করেন। SMS আলাদা করে কিনতে হয়।

SMS-এর খরচ কত?

সফটওয়্যারের ভেতর থেকেই কেনা যায়, কমপক্ষে ৫০০টা: ৫০০–২,০০০টা প্রতিটি ০.৪০ টাকা, ২,০০১–৫,০০০টা ০.৩৫ টাকা, ৫,০০১-এর বেশি ০.৩০ টাকা। যেমন ৫০০ SMS ৳২০০, ৫,০০০ SMS ৳১,৭৫০।

মোবাইলের IMEI বা পণ্যের সিরিয়াল কীভাবে রাখা হয়?

কেনার সময় প্রতিটি ইউনিটের নম্বর তোলা হয়, বিক্রির সময় কোন ইউনিটটা গেল সেটা লেখা থাকে। পরে নম্বর দিয়ে খুঁজলেই কেনা আর বিক্রির তথ্য পাওয়া যায়।

ফার্মেসিতে ওষুধের মেয়াদের হিসাব রাখা যায়?

যায়। ওষুধ ব্যাচ আর মেয়াদ ধরে স্টকে ওঠে, আর মেয়াদের আলাদা তালিকা থাকে।

ইনভয়েসে দোকানের নাম আর লোগো দেওয়া যায়?

যায়। ইনভয়েস লেআউটে দোকানের নাম, লোগো আর কী কী তথ্য থাকবে তা সাজিয়ে নেওয়া যায়।

বারকোড লেবেল ছাপানো যায়?

যায়। পণ্য বেছে নিয়ে বারকোড লেবেল প্রিন্ট করা যায়।

গ্রাহক বিকাশ বা নগদে টাকা দিলে লেখা যায়?

যায়। নগদ, কার্ড, চেক, ব্যাংকের পাশাপাশি বিকাশ বা নগদ নামে নিজের মতো পেমেন্ট পদ্ধতি যোগ করা যায়, আর কোন পদ্ধতিতে কত এল তা হিসাবে থাকে। সফটওয়্যার নিজে গ্রাহকের কাছ থেকে অনলাইনে টাকা নেয় না।

ভ্যাটের হিসাব রাখা যায়?

ট্যাক্সের হার ঠিক করে দিলে বিলে ভ্যাট যোগ হয় আর ইনভয়েসে দেখায়। মূসক ফরমের চালান এখনো নেই।

কর্মচারীরা কি সব হিসাব দেখতে পাবে?

না, যদি আপনি না চান। প্রত্যেকের রোল অনুযায়ী ঠিক করে দেওয়া যায় কে কী দেখবে আর কী করতে পারবে।

দিন শেষে ক্যাশ কীভাবে মেলাব?

ক্যাশ রেজিস্টার খুলে দিন শুরু করুন, শেষে বন্ধ করুন। দিনে কত নগদ এল তা রেজিস্টারের হিসাবে দেখা যায়।

লাভ কত হলো দেখা যায়?

যায়। লাভ-ক্ষতির রিপোর্ট তারিখ ধরে দেখা যায়।

দোকানের খরচ লিখে রাখা যায়?

যায়। ভাড়া, বিল, বেতনের মতো খরচ ক্যাটাগরি ধরে লেখা যায়, আর খরচের রিপোর্টে একসাথে দেখা যায়।

আমার দোকানের তথ্য অন্য কেউ দেখতে পাবে?

না। প্রতিটি দোকানের তথ্য আলাদা থাকে, এক দোকান আরেক দোকানের কিছুই দেখতে পায় না।

বিল কীভাবে দেব?

বিল মাসে মাসে, আগাম। বিকাশ, নগদ বা কার্ডে অনলাইনে দেওয়া যায়।

বিল দিতে দেরি হলে কী হয়?

মেয়াদ পেরোলে নতুন বিক্রি বা নতুন এন্ট্রি বন্ধ থাকে। আগের কোনো তথ্য মোছা হয় না; বিল দিলেই আবার চালু।

কোনো চুক্তি আছে? যেকোনো সময় বন্ধ করা যায়?

কোনো চুক্তি নেই। মাসে মাসে বিল, যেকোনো সময় বন্ধ করা যায়।

ছেড়ে দিলে আমার তথ্য নিয়ে যেতে পারব?

পারবেন। পণ্য, গ্রাহক, বিক্রি আর রিপোর্টের তালিকা নিজেই এক্সেল, CSV বা PDF আকারে নামিয়ে নেওয়া যায়।

কিভাবে শেখাবেন?

ফোনে, ভিডিও কলে স্ক্রিন দেখিয়ে, আর শেখার ভিডিও দিয়ে। গাইবান্ধার ভেতরে হলে দোকানে এসে শিখিয়ে দিই।

সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?

যেকোনো সময় মেসেজ করে রাখুন, উত্তর দেওয়া হয়। ফোন ও হোয়াটসঅ্যাপ: ০১৭৩৩৩৫৬২০১। ইমেইল: jobsolverbd@gmail.com।

দোকান গুছিয়ে চালাতে প্রস্তুত?

আজই শুরু করুন, অথবা আগে ফোনে কথা বলে নিন।